Unknown Unknown Author
Title: ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া শ্রমিক লীগ নেতা তুফান রিমান্ডে
Author: Unknown
Rating 5 of 5 Des:
সব নিউজঃ বগুড়ায় তরুণী ধর্ষণ এবং শালিশের নামে মা মেয়েকে ন্যাড়া করায় জড়িত আরো তিনজন ধরা পড়েছে সাভারে। রবিবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে গ্...


সব নিউজঃ
বগুড়ায় তরুণী ধর্ষণ এবং শালিশের নামে মা মেয়েকে ন্যাড়া করায় জড়িত আরো তিনজন ধরা পড়েছে সাভারে। রবিবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে প্রধান আসামি তুফানের স্ত্রী আশা সরকার, জিতু এবং মুন্না।

এর আগে রবিবার এ মামলায় তিনজনকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। শ্রমিক লীগ থেকে বহিস্কার করা হয়েছে প্রধান আসামি তুফান সরকারকে। এদিকে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মা ও মেয়ের চিকিৎসা চলছে পুলিশী নিরাপত্তায়।

ভালো কলেজে ভর্তি ও চাকরির প্রলোভন দেখিয়ে এসএসসি পাশ করা এক তরুণীকে ধর্ষণের পর শহর শ্রমিক লীগের আহবায়ক তুফান তার স্ত্রী, শাশুড়ি ও অন্যান্য সহযোগীদের প্ররোচনায় মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেয়।

Advertisement

Post a Comment

 
Top