Unknown Unknown Author
Title: রোগীবেশে হুইল চেয়ারে যাত্রী, কোমরে ২৫ কেজি সোনা
Author: Unknown
Rating 5 of 5 Des:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. জামিল আক্তার নামে এক যাত্রীর কোমর থেকে মোট ২৫০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস কতৃপক্ষ। ওই...


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. জামিল আক্তার নামে এক যাত্রীর কোমর থেকে মোট ২৫০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস কতৃপক্ষ। ওই যাত্রী রোগী বেশে হুইল চেয়ারে বসেছিল। শনিবার রাত ১০টা ৪০ মিনিটে মো. জামিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে ঢাকায় আসেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ইমিগ্রেশন শেষে বিমানবন্দরের গ্রিন চ্যানেল বের হওয়ার সময় হুইল চেয়ারে থাকা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে কাস্টমস কর্মকর্তারা। পরে তাকে তল্লাশি করে কাস্টমসের কর্মকর্তারা। এ সময় তার কোমর থেকে ১০০ গ্রাম ওজনের ২৫০টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণগুলোর মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা। জামিল আক্তারের বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস।

Advertisement

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top