Unknown Unknown Author
Title: নিষ্ঠুর ভালবাসা (গল্প)
Author: Unknown
Rating 5 of 5 Des:
আজ তারাকান্তের সকালের ঘুমটা ভেংগে গেল হৈমন্তীর কিছির মিছির প্রতিধ্বনিতে।  সেই বিয়ের পর  থেকেই শুরু হয়েছে তারাকান্ত আর হৈমন্তীর হোম ঝগড়া। ...

আজ তারাকান্তের সকালের ঘুমটা ভেংগে গেল হৈমন্তীর কিছির মিছির প্রতিধ্বনিতে।  সেই বিয়ের পর  থেকেই শুরু হয়েছে তারাকান্ত আর হৈমন্তীর হোম ঝগড়া। সেদিন তারাকান্তু অফিস থেকে একটু দেড়িতে ফেরার কারনে হাড় কোঁপানো শীতের রাতে প্রায় অর্ধেক রাত তারাকান্তকে রুমের বাইরে থাকতে হয়েছিল।
.
মাঝে মাঝে হঠাৎ ঘুম থেকে উঠে তারাকান্ত অবাক হয়ে যায়, তার মাথার বালিশ নেই।  দুষ্ট বউটি তার মাথার বালিশটা বিছানা থেকে মেঝেতে ফেলে দিয়েছে, রাগে বউকে জোড়ে থাপ্পর দিয়ে বালিশটা তুলে এনে আবার ঘুমিয়ে যায় তারাকান্তু।
.
মনে মনে সেই সময়ে তারাকান্তের মাথায় একটাই চিন্তা ছিল........  তার হৈমন্তী যদি মরে যায় তাহলে খুব শান্তিতেই থাকতে পারবে।  তখন কেউ আর বিরক্ত করবে না তাকে। এমন দজ্জাল বউ আর দুনিয়াতে মনে হয় নেই, বাপরে বাপ একটু শান্তিও নেই বউয়ের জন্য।
.
হৈমন্তী সব সময় চেয়েছিল তার আদরের তারাকান্তটি তাকে অনেক ভালবাসুক, তাই চোঁখে চোঁখে  রেখেই আরও কাছে পাওয়ার জন্য স্বামীর সাথে একটু দুষ্টমিতে মেতে উঠেছিল।
.
আর এদিকে মহা বিপদে রয়েছে তারাকান্তু,বউকে মার্কেটে নিয়ে গিয়ে শান্তি নেই,  ঘুড়তে গিয়ে শান্তি নেই,  রিক্সায় চড়েও শাস্তি নেই কারন বাসার বাহিরে বের হলে তারাকান্তের চোঁখ দুখানা যদি কখনও অন্য মেয়ের দিকে চলে গিয়েছে, তাহলে সেই অফিস বন্ধের তিনটি তারাকান্তের জন্য হারাম,  সব সময় বউ হৈমন্তী তারাকান্তকে জিগ্যেস করবে..............
.
ঐ যে রাস্তায় যেতে যেতে যে মেয়েটাকে দেখলে, সেটা তোমার কত দিনের পরিচিত,ওই যে মার্কেটে যে মেয়েটাকে দেখলে সেটা তোমার কি লাগে....?
.
ওউফ্...... তোমার এত্ত সন্দেহ কেন..?? তোমার জ্বালায় গলায় রশি দেওয়া ছাড়া আমার আর কোন পথ নেই.......!! এভাবে সংসার চলে না। 
.
আজ ৫ বছর কেটে গেল হৈমন্তীর ওপারে চলে যাওয়ার, স্ত্রী শোকে তারাকান্তু আর সাবেক মস্তিস্কে ফিরে আসতে পারে নি,  তারাকান্তু আর আগের মত নেই।  এক ধান্দায় এক জায়গায় সারাদিন বসে থাকে।
.
এখন সেই হৈমন্তীর সব সৃতি চোঁখের কোণায় বার বার জ্বল হয়ে ঝরে পড়ে তারাকান্তের শরীর ভিঁজিয়ে দেয়।  এখন বুঝতে পারে কেন হৈমন্তী তার মাথা থেকে বালিশ ফেলে দিয়েছিল।  কেন অপরিচিত মেয়ের দিকেও তাকিয়ে থাকলেও হৈমন্তী  বলেছিল ঐ মেয়েটা তোমার কি হয়...?
সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে কেন বকা দিয়েছিল আমাকে।
.
আমি কেন তোমার রাগের ভিতরের লুকায়িত ভালবাসার সাগরের পরিমান বুঝতে পারি নি.....এমনকি কোনদিনও বোঝার চেষ্টাও করিনি।  আমি শুধু তোমার রাগ অভিমান দেখেছিলাম।
.
আবার ফিরে আসবে কি হৈমন্তী...  তোমার সেই রাগ নিয়ে....?
.
যদি ফিরে নাই আসতে পারো, তাহলে আমাকেও তোমার কাছে নিয়ে যাও। তবুও এভাবে প্রতিদিন সৃতি হয়ে ফিরে আসো না, তোমার সৃতি ভালবাসার চেয়ে অনেক জ্বালায় আমাকে , আমি তোমার কাছে যেতে রাজি।
.
#নষ্ট

Advertisement

Post a Comment

 
Top