তুমি আসবে বলে.
.
____ সাইদুর রহমান সিদ্দিক
.
তুমি আসবে বলে সাজিয়ে রেখেছি আমার অন্তর
দুয়ারে দাড়িয়ে আমি তোমার আসার প্রহর গুনে
থাকি সব সময় আমার মন আর ছোট হৃদয়,
.
তুমি আসবে বলে চারদিকের জোঁনাকিরা আলো দেয়
আর বাতাসের গায়ে গন্ধ মেখে দেই আমি সব সময়
তোমার জন্য আমার মন করেছে সব জয়।
.
তুমি আসবে বলে আকাশের নিভু নিভু তারা গুলিও
আর ডুবে যায় না বসে থাকে একাকী রাতের আধার
তবুও শেষ হয় না ডাকে না কোন পাখি,
.
তুমি আসবে বলে শালিকেরা গায় না কোন গান কঠিন
সুরে উড়ে না আকাশে দোয়েল কোয়েল ঘুম আসে না কেন চোঁখে তোমার অপেক্ষায় বন্ধ হয় না আমার আঁখি।
.
তুমি আসবে বলে ঘাসের শিশির বিন্দুরাও রোঁদ্দুর কে করেছে জয় মৌমাছিরা মধু আহরণের নেশায় যায় না
কখনও আজ তারা কিছুতেই করে নাতো ভয়,
.
তুমি আসবে বলে বাগানের ফুল আগে ফুটিতে চায় নি শুধু তোমার আশার পানে চেয়ে থেকে আমার বাড়ীর সব কিছুই কেনো জানি করিতে চাইতেছে অনেক কিছু জয়।
.
তুমি আসবে বলো আজ আমার গাঁয়ের সব কিছুই নিঝুম হয়ে দাড়িয়ে আছে নেই কোন কোলাহল আর মিষ্টি শিশুটিও মগ্ন হয়ছে তোমাকে দেখিতে শুধু একটি বার,
.
তুমি আসবে বলে সবার মত আমারও প্রাণ কাঁদে আমার নয়ন কাঁদে শুধু তোমার জন্য কিন্তুু আজ আমি নিজেও জানি না তুমি অন্যের নাকি তুমি শুধু এই আমার।
.
তুমি আসবে বলে...................................
Home
»
»Unlabelled
» তুমি আসবে বলে (কবিতা)
Advertisement
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment