Unknown Unknown Author
Title: মন মতান্তরের ভালবাসা (গল্প)
Author: Unknown
Rating 5 of 5 Des:
ভাটি অঞ্চলের মেয়েটিকে দেখতে খুবেই ভালো লাগে, দুটি ঠোঁট আর চোঁখের রেখাগুলি মাঝে এক অদ্ভুত মিষ্টি মিষ্টি অনুভুতির আভাসে মনে হয় যেন সর্গের হু...

ভাটি অঞ্চলের মেয়েটিকে দেখতে খুবেই ভালো লাগে, দুটি ঠোঁট আর চোঁখের রেখাগুলি মাঝে এক অদ্ভুত মিষ্টি মিষ্টি অনুভুতির আভাসে মনে হয় যেন সর্গের হুর পৃথিবীতে নেমে এসেছে।
.
প্রথম দেখাতেই আমি দু চোঁখ তার হতে সরাতে পারলাম না, সারা শরীর আমার কিসের একটা নতুন শিহরণ লাগতেছিল। এর আগে কখনই দেখা হয় নি, আজেই প্রথম দেখা ভেবেছিলাম হয়তো এলাকার কোন লোকের আত্নীয় হয়, তাদের বাড়ীতে মনে হয় বেড়াতে এসেছে, পরে এক পিচ্ছুর কাছে জানতে পারলাম নদীর ওপারের পাশের গ্রামের আয়নাল মাতব্বরের মেয়ে।
.
পিচ্ছু আরও বললো ভাইয়া,, সে রোজ প্রতিদিন বিকেলে গড়াই নদীর ধারে বেড়াতে আসে। এলাকার কলেজেই পড়ে এবার ফাইনাল পরীক্ষা দিবে আর ছাত্রী হিসেবেও মোটামুটি অনেক ভালো।
.
আমি মনে মনে নিপুকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিলাম পিচ্ছুর মুখের কথা শুনতে শুনতে, আর ভাবতে লাগলাম এবার হয়তো মনের মানুষটি খুজে পেতে চলতেছি.... শুকরিয়া আল্লাহর কাছে।
.
সেদিনের মত বাড়ীতে ফিরে এসে রাতের খাবার খেয়ে নিপুকে নিয়ে তো আমার মন মহা ব্যস্ত, সব সময় নিপু ছাড়া এই পাগল হৃদয়টা কিছুই বুঝতে চাচ্ছে না। তখন মনে হলো প্রেমে পড়লে মন এমনেই হয়......... সেটা তো সব লোকেই বলে, হয়তো আমি নিপুর প্রেমে পড়ে গিয়েছি, নিস্তার নেই আর আমার। মনে মনে কিন্তুু বেশ খুশিই আমি কারন জীবনে প্রথম প্রেমে পড়ে গিয়েছি।
.
পরেরদিন আবার গেলাম সেই ভাল লাগার নদীর ধারে, তখন কেন জানি নদীর ধার, নদীর পানি সহ সব কিছুই ভাল লাগতে শুরু করে দিল, কারন তো একটাই সেটা হলো নিপুর জন্যই আজ সব কিছুই ভালো লাগতেছে, নিপুর প্রেমে না পড়লে এমন করে সব কিছু ভাল লাগত না।
.
দুরের দিকে তাকিয়ে অপালক দৃষ্টি আর পলক পড়ে না, নিপু আজ সাদা জামা পড়ে এসেছে নদীর কুলে, নিপুর সব কিছুই সাদা হওয়ার কারনে মনে হয় এমন সুন্দর লাগতেছে, সাদা জামার উপরে মৃদু বাতাসে কাঁলো চুলগুলো আর থেমে থাকতে পারছে না। পাগল হয়ে শুধু দোলা দিচ্ছে চুলগুলো, তখন সুন্দরীকে আরও বেশি সুন্দরী দেখাচ্ছে।
.
আস্তে আস্তে নিপুর আমার কাছের দিকে চলে আসতে লাগলো, আমি আর তখন মনে হয় আমার মাঝে নেই, হাড়িয়ে গিয়েছি নিপুর সর্ব হৃদয় জুড়ে।
.
মনে অনেক শাহস নিয়ে নিপুর চলে যাওয়ার দৃষ্টি ভংগী দেখতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম বলেই দিবো আজ মনের কথা, তখনেই নিপু পিছনে ফিরে আমার দিকে তাঁকিয়ে একটি সুন্দর মুশকি হাসি দিয়ে আবার চলতে লাগলো।
.
আমি ছেলে হিসেবে তেমন লাজুক আর একটু ভয় ভয় হওয়া ধরনের ছেলেদেরেই মত। তেমন ভালবাসার কথা শেয়ার বা প্রস্তাব দেওয়ার মত আমার তেমন শাহস নেই,তবুও আমার পাগল মনটা কেন জানি নিপুর জন্য অনেক শাহসী হয়ে গেছে, মনে মনে ভাবলাম নিশ্চয়ই এটা হওয়ার কারনটা নিপুও আমাকে মনে মনে ভালবাসে বলেই এমনটা।
.
এভাবেই তার চলা-ফেরা আমার দিকে পিছন থেকে তাকিয়ে মৃদু হাসি আর নদীর ধারে চলাচলটা বেশ জমতে লাগলো, প্রতিদিনেই এমন হয়ে যায় আমাদের দুজনার মাঝে।
.
ওহ্ নো.......... আমি এতো বোকা কেন.? কেন আমার মনের কথা তাকে খুলে বলতে পারি না...?? নিপুও তো মনে মনে আমাকে ভালবাসে, সে বলতে শাহস পাচ্ছে না । আমি কাল নিপুকে সরাসরি সব বলে দিবো যে আমি তাকে ভালবাসি।
.
পরেরদিন বিকেলে সেই প্রতিদিনের মতই আবার দেথা সোহাগ আর নিপুর...... আজ কিন্তুু সোহাগ নিপুকে সব কথা বলে দিবে, সেই প্রস্তুতি সোহাগ নিয়েই এসেছে বটে । আজ সোহাগ নিপুর পিছনে পিছনে চলতে লাগলো ভালবামার কথাটি বলার জন্য, নিপু অনেকদুরে সামনে সামনে চলে আর সোহাগ নিপুকে ফলো করতে করতে যায়।
.
নিপু দুরে হাড়িয়ে গেল এক জোড়া হাতে হাত রেখে, সোহাগ দুর থেকে সেই চিত্র দেখে হতভম্ব আর আবেগিত হয়ে চোঁখে দু ফোঁটা জল ফেলতে লাগল, কোন ভাবেই বিশ্বাস করতে পারছে না নিপুর এই রুপ আচরণ। সোহাগ আর কিছুই বলতে পারছে না, কেন নিপু সোহাগের সাথে মিথ্যে অভিনয় করলো ভালবাসার দৃষ্টিতে তাকিয়ে, রাতে আর সোহাগ ঘুমাতে পারল না।
.
পরেরদিন সোহাগ আবার চলে এলো নিপুর কার্যকলাপ দেখার জন্য আর তার মনের ভাব দেখার জন্য, ঠিকেই নিপু আজও সেই পথটি ধরে চলছে আর সোহাগ পিছনে পিছনে চলছে....... আজকে নিপুর সব কার্যকলাপ দেখে সোহাগের মাথায় আকাশ ভেংগে পড়ে গেল।
.
................. কালকে সোহাগ নিপুকে সাদা হাত ও পরিচিত এক ছেলের হাতে হাত রাখার চিত্র দেখেছিল, কিন্তুু আজ তা সমপুর্ণ ভিন্ন, আজ নিপু কালো একটা অপরিচিত ছেলের সাথে সেই একই অভিনয় দেখে গেল, নিপু আজ অন্য এক ছেলের হাতে হাত রেখে দুরে হাড়িয়ে গেল।
.
সোহাগ সেদিন রাত্রে আর তেমন ঘুমাতে পারলো না, বার বার নিপুর সব চিত্র চোঁখের সামনে ভাসতে লাগলো,আর নিজে অনেক কান্না করতে লাগলো , সোহাগ আজও জানে না কেন সে কান্না করতেছে।
.
যখন প্রথম নিপুকে সোহাগ দেখলো,তখন ভেবেছিল নিপুর দেহ মন পোষাক সব কিছ্রই সাদা, কিন্তুু আজ আমি সাদা আর কালোর তফাৎটা বুঝতে পারতেছি...........................।।
.
-Shaidur Rahman Siddik

Advertisement

Post a Comment

 
Top