Unknown Unknown Author
Title: বাড্ডায় শিশুকে ধর্ষণ করে হত্যাকারী সিপন গ্রেফতার
Author: Unknown
Rating 5 of 5 Des:
সব খবরঃ রাজধানীর বাড্ডায় সাড়ে তিনবছর বয়সের শিশু তানহাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় সিপন (৩২) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগ...

সব খবরঃ

রাজধানীর বাড্ডায় সাড়ে তিনবছর বয়সের শিশু তানহাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় সিপন (৩২) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে, রবিবার রাত সাড়ে আটটার দিকে মধ্যবাড্ডা ৪ নং রোডের আদর্শনগরীর ৩৬০ নম্বরের একটি টিনশেড বাড়ি থেকে তানহার লাশ উদ্ধার করে। 

 

তানহার বাবা মেহেদী হাসান জানান, শিশুটি রবিবার বিকালে খেলার জন্য পাশের ভাড়াটিয়া বাসিন্দাদের বাসায় যায়। রাত সাড়ে আটটার দিকে সিপনের বাসার বাথরুম থেকে তানহার লাশ উদ্ধার করা হয়। 

 

বাড্ডা থানার ওসি আবদুল জলিল জানান, সিপন পেশায় একজন রাজমিস্ত্রি। সে বিবাহিত। রবিবার তার স্ত্রী বাসার বাইরে ছিল। এই সময় সন্ধ্যায় শিশুটিকে তার বাসার কাছে পেয়ে ঘরে নিয়ে যায় সে। খাটের ওপরে শিশুটিকে পাশবিক নির্যাতন চালানোর পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে শিশুটির লাশ বাসার বাথরুমে ফেলে রাখে। রবিবার গভীর রাতেই বাড্ডা এলাকা থেকে সিপনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 

Advertisement

Post a Comment

 
Top