পুলিশের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের নামে এক তরুণীর গোপনাঙ্গে শুকনো মরিচের গুঁড়া ঢুকিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভারতের অরাঙ্গাবাদে এ ঘটনা ঘটেছে।
তরুণীর অভিযোগ থানায় নিয়ে গিয়ে প্রথমে তার জামাকাপড় খোলানো হয়, তারপর কোন জিজ্ঞাসাবাদ ছাড়াই বিনাদোষে তার গোপনাঙ্গে শুকনো মরিচের গুঁড়া ঢুকিয়ে দেওয়া হয়। এসময় যন্ত্রণায় সে চিৎকার করলেও পুলিশ তা আমলে নেয়নি।
শারীরিক নির্যাতনের শিকার ওই তরুণীর ভাষ্য, নিউ ইয়ার সেলিব্রেট করতে সে এবং তার ৬ বন্ধু মিলে এক হোটেলে যান। এসময় তাদের দলে আরো একজন তরুণী ছিলেন। প্রত্যেকেই ছিলেন মদ্যপ অবস্থায়। এদের মধ্যে এক যুবক হঠাৎ বেসামাল হয়ে পড়লে তাকে তার বাড়ির সামনে নামিয়ে দেন তারা। এরপর সেখান থেকে একটা লজে যান। কিন্তু সেখানে গিয়ে ওই যুবককে আবার দেখতে পেয়ে তাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হয় হাতাহাতিও। হাতাহাতির এক পর্যায়ে সেখান থেকে পালাতে গিয়ে ওই যুবক রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[ পড়ুন শেয়ার করুন]
পুরো এই ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে থাকা সত্ত্বেও পুলিশ যুবকদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। বরং অপরাধীদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠে নির্দোষ তরুণীর ওপর শারীরিক নির্যাতনে মেতেছে। বিষয়টি নিয়ে খুব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Post a Comment