Unknown Unknown Author
Title: রাতের পাখি (কবিতা)
Author: Unknown
Rating 5 of 5 Des:
রাতের পাখি তুই থাকিস কেনরে নীরব তোর একদিন ছিল এই রাতে কলরব। আজ তুই কতদুরে চলে গিয়ে আড়ালে থাকিস মনে মনে কি তেমন করে আমায় ডাকিস। কিচিরমিচ...


রাতের পাখি তুই থাকিস কেনরে নীরব
তোর একদিন ছিল এই রাতে কলরব।
আজ তুই কতদুরে চলে গিয়ে আড়ালে থাকিস
মনে মনে কি তেমন করে আমায় ডাকিস।
কিচিরমিচির ডাক আসে না আর মোর কানে
হৃদয় জুড়ায়ে যাবে যদি যাই তোর মনে।
সেদিনো তুমি ডেকেছিলে আমায় ভালবেসে
ঠোঁট বাকিয়ে গিয়াছিনু তোর কাছে।
আত্নার তৃপ্তি পেতাম তোরেই অনু কথায়
সব গুলি রেখেছি আজ আমার সৃতির পাতায়।
আজ তুই বহুদুরে থাকিস বল কেমনে
ছিলি তুই আর দু চোখ ভরা অশ্রু নয়নে।
আজ নেই কোন রাতে তোর শব্দ
চারিদিক হয়ে আছে মোর পানে স্তব্ধ।
খুজে ফিরে বেড়াই তবুও ভাসিয়ে দুটি আখি
কোথায় আছিস কেমন আছিস রাতের পাখি।।
লেখাঃ১৬/০৬/১৫ খ্রিঃ

Advertisement

Post a Comment

 
Top