Unknown Unknown Author
Title: রমজানের মধুর ধব্বনি (কবিতা)
Author: Unknown
Rating 5 of 5 Des:
মধুর ধ্বনি ও সেহরী -সাইদুর রহমান মাঝরাতে নিস্তব্দতায় মগ্নতায় ধেয়ে গেছে, নৈশ্চর কোলাহল আর নেই। সুমধুর কন্ঠে বেঁজে উঠিল মুয়াজ্জিনের ডাক, ...

মধুর ধ্বনি ও সেহরী
-সাইদুর রহমান
মাঝরাতে নিস্তব্দতায় মগ্নতায় ধেয়ে গেছে,
নৈশ্চর কোলাহল আর নেই।
সুমধুর কন্ঠে বেঁজে উঠিল মুয়াজ্জিনের ডাক,
কন্ঠ শুনে জেগেছে গ্রাম আগের মত সেই।
হামদ্ গাচ্ছে নাত গাচ্ছে ডাকছে সবাইকে,
মুসলিম ঘর আলোকিত হয়েছে কভু।
জেগে উঠে মুসলিমেরা সময় হয়েছে সেহরীর,
সিয়াম সাধনে মগ্ন হও সাথে রবে প্রভু।
একটু পরেই সময় পেরিয়ে যাবে সেহরীর,
সিয়াম না করিলে হবে না যে মহা ইফতার।
ইবাদতে মগ্ন রবো মহান আল্লাহর,
আমরা তারেই উম্মত আমরা গুনাগার।
আমরা মুসলিম,
সিয়ামের মাসে যদি করি তার হতে অবাধ্য পানাহার।
রোজা রেখে তার সনতুষ্টিতে আমরা বদ্ধপরিকর না করে আহার।
মাঝরাতে মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই কান দৃষ্টি,
রোজা রেখে মনে আনি মূল্যবান তৃপ্তি।
বছর ঘুরে শুনতে পাই সেই একেই সুন্দর কন্ঠ,
আমরা জাগি সাড়াদেই যে আমরা দুরন্ত।
হে মুয়াজ্জিনে কন্ঠে তোমার সুমধুর ধ্বনি,
এভাবেই প্রচার করো মাঝরতের ইসলামের বাণী।।
লেখাঃ ১৯/০৬/১৫ খ্রিঃ

Advertisement

Post a Comment

 
Top