Unknown Unknown Author
Title: চাদের আলোয় তোমাকে খুজি (গল্প)
Author: Unknown
Rating 5 of 5 Des:
আজ চাদের পূর্ণ আলো আবির্ভাব হয়েছে, ঠিক অনেক বছর আগে যেমনটা হয়েছিল। ভেবেছিলাম মধু চন্দ্রিমা বুঝি আজ রাতেই। আজ রাতে তোমার সাথে তোমাকে নিয়ে ...

আজ চাদের পূর্ণ আলো আবির্ভাব হয়েছে, ঠিক অনেক বছর আগে যেমনটা হয়েছিল। ভেবেছিলাম মধু চন্দ্রিমা বুঝি আজ রাতেই। আজ রাতে তোমার সাথে তোমাকে নিয়ে দিয়াশলাই এর কাঠি দিয়ে এক মধুর স্বপ্নের আগুনের ফুলকি জ্বালিয়েছিলাম।
.
সেদিন তোমাকে আমার সামনে পাওয়ার জন্য আকুল দৃষ্টিতে চেয়েছিলাম দু নয়ন দিয়ে কিন্তুু সম্ভব হয়নি, কারন তুমি ছিলে আমার থেকে হাজার মাইল দুরে।
.
প্রেম ভালবাসা দিয়ে এমন কোন কাজ নাই যে পৃথিবীতে করা যায় না। তেমন রুপে নিজের মন থেকে দুজনে দুজনায় এই ভরা জোৎনায় কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে........................
.
বাসার ছাদে উঠে দুজনে দু প্রান্তর হতে আজকের সেই চাদটাকে লক্ষ করতাম আর চাদের আলো দুজনের শরীরে মেখে চাদের সাথে দুজনেই কথা বলতাম। এটা ছিল দুজনার ভালবাসার এক অমুল্য তৃপ্তি।
.
আজ তুমি কোথায় আছো কেমন আছো সেটি আমার জানা নেই..!! কিন্তুু তোমার কোমল হাতের চিঠির লিখনির ফাইলের ভিতরের ভাজ করা কাগজগুলি দেখে এখন বুঝতে পারি সেই তুমি আর তেমন নেই.......
.
যেমন তোমার চিঠিগুলো আমার কাছে ময়লা আর পুড়াতন হয়েছে, তেমনিভাবে আমিও তোমার কাছে অমাবস্যার চাদের মতই হয়েছি...........এটাই আবার প্রকৃতির নিয়ম।
.
আজ আমার গোঁফ হালকা হালকা পেঁকে গেছে, নেই সেই আগের মত মাথার লম্মা লম্মা চুল, এখন নেই সেই আগের মত পরিপাটি। মাঝে মাঝে ভরা পূর্ণিমারাতে নিজের গলায় দু লাইন গান ধরার চেষ্টা করি।
.
হয়তো তোমার হয়েছে অনেক বড় সংসার, পরিপাটি করে সংসারটি সুন্দর করে সাঝিয়ে নিয়েছো, হয়তো এই পূর্ণিমার চাদকে ভূলে গিয়ে নতুন চাদকে নিয়ে ভাল আছো।
.
..............................কিন্তুু আমি সেই আগের মত আছি। আজ সেই পূর্ণিমারাত আগের মতই আছে,আছে সেই অনেক বছর আগের মত দৃপ্তিময় আলো।
.
একাকী নীরবে আজও আমি তোমার সাথে কথা বলি, কথা বলি সেই দিনের মত করেই, কিন্তুু উত্তর পাই কিনা সেটা আমি জানি না।
.
কারন আগেও কখনও তোমার সামনে দু মিনিট কথা বলার সৌভাগ্য হয় নি, পায় নি দুজনের দুটি চোখের ছোঁয়া।
.
আজ চাদটা ঠিকেই আছে.......আমার কাছে তেমন ভালবাসাও আছে কিন্তুু জানি না তুমিও কি এই চাদটা দেখে সেই সৃতির করিডোরে আঘাত করো......................???
.
- Shaidur Rahman

Advertisement

Post a Comment

 
Top