আগে নিজের ছবি তুলতে যেতে হতো স্টুডিওতে তাও আবার গ্রামের কোন ছোট হাট অথবা বাজারে নয়, যেতে হতো থানা শহর কিংবা জেলা শহরে। ছবি তোলার আগের দিন হতে চলতো প্রস্তুুতি যে কি ভাবে লাড়া-চাড়া না করে সুন্দর ভাবে ফটো তোলা যায়।
.
মাথায় শরিষার তৈল দিয়ে মুখে মহারাণী স্নো লাগিয়ে স্টুডিওতে গিয়ে ক্যামেরাম্যানের কথায় সুন্দর ভাবে হ্যালোজিন লাইটের সামনে বসে পড়ে কোনরকম ঝাকুনি না দিয়ে স্থির হয়ে বসে থাকতে হতো মিনিটের পর মিনিট।
.
ওরে বাপরে...........মনে হয়না আমি ছবি তুলতে এসেছি, নির্ঘাত এখন ওই রকম ভাবে ফটো তুললে মানুষ মনে করতো কোন সিনেমা বা নাটকের নায়ক।
তাছাড়া ওতো বার বার ক্যামেরাম্যান ঘাড় ঘুড়াবে কেন বা থুতলি ধরে মুখ আকা বাকা করে এসে স্টেপ করেই ক্যামেরায় ক্লিক করবে কেন।
.
অনেকেই স্টুডিওতে গিয়ে আবার হ্যালোজিন লাইটের আলোয় ছোট ছোখ দুখানা অটোমেটিক ইয়া বড় হয়ে যায় অনেক চেষ্টা করার পরেও চোখ কন্ট্রোল করতে পারে না,অই অবস্থায় ক্যামেরায় ক্লিক হলে ইডিড করার কোন উপায় নেই।
.
স্টুডিওতে হাইপো দিয়ে অনেক ঘষা-ঘষি করেও সেই ইয়া বড় চোখ আর ছোট করানো যায় না। তাই কয়েকদিন পর ফটো হাতে পেলে ব্যচেরার আফসোস সেই চোখের ক্ষুত অংশের দিকে চলে যায় এবং নিজেকে অসুন্দর মনে করে নীরবে মন খারাপ করে থাকে।
.
................কিন্তুু ডিজিটেল ইলেক্ট্রিক যুগে এসে ফটোর অনেক বাহারী ডিজাইন মিলে গেছে।
.
এখন অন্যের কাছ থেকে সেলফেন কিংবা DHLR দিয়ে ক্লিক করে ফটো তুললে নাম হয় যায় ফটো, আর নিজে নিজে তুললে নাম হয়ে যায় সেলফি।
.
সেলফির আবার তারা প্রকারভেদও দিয়েছে, গাই সেলফি, নাইট সেলফি, ট্রুর সেলফি সহ অনেক প্রকারের। আর ছবি যাই হোক সেলফির দিকে তাকালে মনে হয় এ কোন স্টাইল। বিষেশ করে মেয়েরা সেলফি তোলার কাজে অনেক পারদর্শিনী।
.
তাদের এই সেলফি দিয়ে ডিজিটেল এর আবির্ভাব লক্ষো করা যায়,তাদের সেলফি এমন কিংকর্তব্যবিমূঢ়তা যে___সেই আদি কালের চোখের মন খারাপ করা,আর এখনকার আই স্টাইল বলা হয়।
.
তাছাড়া হেয়ার স্টাইলে সেলফি, মুখ ঢেকে চোখ বের করে সেলফি সহ নানা আইটেমের সেলফিতে বুঝার মত ক্ষমতা নেই যে আপনি আসল নাকি নকল।
.
আসল কিংবা নকল যাই হোক না কেন আজ সেই গ্রামের সহজ সরল হ্যবলা ছেলেটিও অভ্যাস করে একটু চালাক কিংবা চাকুম চুকুম ভাবে একটা সেলফি তুলি।
.
আর এর বিপরীতে ডিজিটেল যুগের চালাক ছেলেটিও স্টাইলে সেলফি তোলার জন্য হ্যবালা ভাব নিয়ে সুন্দর করে সেলফি উঠায়।
-Shaidur Rahman
Home
»
»Unlabelled
» ডিজিটেল ইতিহাস
Advertisement
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment