Unknown Unknown Author
Title: নষ্ট বিবেক (গল্প)
Author: Unknown
Rating 5 of 5 Des:
মাষ্টার বাবু বাড়ীর উঠানের একটা টংগে বসে দু-গাল ভরে মুড়ি চিবুচ্ছে আর ছোট্ট নাতীটুকুকে কোলে নিয়া বৈকালের বাতাস খাওয়াচ্ছে, এবং গল্প শোনাচ্...


মাষ্টার বাবু বাড়ীর উঠানের একটা টংগে বসে দু-গাল ভরে মুড়ি চিবুচ্ছে আর ছোট্ট নাতীটুকুকে কোলে নিয়া বৈকালের বাতাস খাওয়াচ্ছে, এবং গল্প শোনাচ্ছে
চারু বয়স সবেমাত্র ৮/৯ এ পা দিয়েছে, দেখতে অনেক সুন্দর সবার থেকে আলাদা চারু , তেমন কারো সাথে মিলে মিশে থাকতে পছন্দ করে না।

যদিও একটু ঘরের বাহিরে বের হয় গ্রামের অন্য ছেলেদের সাথে তেমন মিশতে না পারায় দাদু মাষ্টার বাবুর সাথেই খেলা করে । আজ মাষ্টারেই চারুর ছোট্ট বেলার খেলার সাথী।
চারু যখন জোলেখার পেটে চলে আসছিল, তখন পন্ডিত বাড়ীর একমাত্র বড় ছেলেটি রুহুল তার অনেক দিনের স্বপ্নে পূরন হওয়ায় খুশিতে চরু জোলেখার পেটে থাকতেই নাম রেখে দেয় "চারু"
রুহুলের তার জীবনের শেষ রাতের কয়েকদিন আগে জোলেখাকে বলেছিল.....

এই জানো আমাদের বাচ্ছাটি যদি ছেললে হয় তাহলে তার নাম হবে চরু আর যদি মেয়ে হয় তাহলে তার নামহবে চরুলতা!

-তাই। আচ্ছা আমার কোন আপত্তি নেই, তোমার নামের আশা পূরন অনুযায়ী আমাদের সন্তানের নাম হবে।
জানি না, দেখতে পাই বা না পাই কিনা। মনে কেন জানি মনে হচ্ছে আমি বাবা হতে পারবো, কিন্তুু বাবার মর্যাদা পাব না। কেন মনে যেন এমন হচ্ছে।

-চুপ থাকো, ঘুমাও এখন অলক্ষীনি কথা বলবা না।
....কিন্তুু সত্যি সত্যিই রুহুলের সেই কথাটি বাস্তবিত হয়ে গেল, পেটের বাচ্ছাটি জোলেখার পেটে থাকতেই বিধবা হয়ে গেল জোলেখা...!!!

কিছুদিন পরেই জোলেখার পেট থেকে চারু নামের ছেলেটি জন্ম নিল।

ইয়েস.... চারু....চারু...চারু.......আজ চারুর ৮/৯ বছর বয়স, সেই ছোট থেকেই চারু যে সমাজে বড় হয়ে এসেছে সেই সমাজে চারুর আসল বাবা না থাকলেও বাবার ভালবাসা কিংবা বাবার আদরের কমতি পায় নি। কিন্তুু নিজের বাবা আর পরের বাবা বলতে পার্থক্য কি সেটা চারু বুঝতে পারে না। কারন নিজের জন্মদাদাতা বাবার আদর চারুর কপালে নেই।

আজ চারু হয়তো জানে না তার আসল বাবার নাম কি... বাবা বলতে কেমন, অথবা বাবাদের ভূমিকা কেমন।
.....দুঃখের বিষয় হলেও মাষ্টার মশাই আড়ালে দুচোখের পানি ফেলিয়ে চারুর সামনে এসে বলে.......
চারু...তোমার কি খেতে পছন্দ হয় বাবু...??
চারুঃ আব্বু তুমি অনেক সুন্দর বাবা, মোখলেছের বাবার মত পচা না। তুমি আমাকে অনেক আদর করো, কিন্তুু আম্মু এবটু পচা।

হয়তো মাষ্টার মশাইয়ের বুকটা ফেটে যাওয়ার উপক্রম....তবুও মুখে হাসি নিয়ে মনে মনে বলতে থাকে.......
বাবা রুহল আমি বাবা হয়ে বাবার মর্যাদা অর্ধেক পেয়েছি, আর তুই বাবা হয়েও মর্যাদা পাইলি না, দেখ তোর ছেলে চারু........বাবা চিনে না।

আজ তোর ছেলে কন্ধু দাদু বাবা ও খেলার সাথী হিসেবে পরিচিত,কিন্তুু অন্তর থেকে তুই আসল বাবা
[আজ বাবা দিববস উপলক্ষে]
২১/০৬/১৫ খ্রিঃ

Advertisement

Post a Comment

 
Top