Unknown Unknown Author
Title: সৃতির নাকফুল (গল্প)
Author: Unknown
Rating 5 of 5 Des:
আজও তোমর নাকফুলটা আমার হৃদয়ে বার বার দোলা দিয়ে থাকে, সেদিন থেকেই আমি নাকফুলের সাথে একা একাই কথা বলি কিন্তুু জমে না সেই খাঁটি ভালবাসা।  আজও ত...

আজও তোমর নাকফুলটা আমার হৃদয়ে বার বার দোলা দিয়ে থাকে, সেদিন থেকেই আমি নাকফুলের সাথে একা একাই কথা বলি কিন্তুু জমে না সেই খাঁটি ভালবাসা।  আজও তোমার অপেক্ষার প্রহর গুনে থাকি আর নাকফুলটার ওজন বইতে পারি না।
.
প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল মনে হয়েছিল তুমি আমার দু চোঁখের সামনে কোথায় থেকে হঠাৎ আকাশ থেকে উড়ে এসে আমার সামনে নেমেছিলে, সেদিনেই কেন জানি মনে হয়েছিল সেই রকম ভাবে আবার উড়াল দিয়ে চলে যাবে।
.
আজ প্রতিনিয়ত মনে পড়ে তোমার সেই ভালবাসা, রাগ, অভিমানের কখাগুলি, যখন তুমি নীরবে কাঁদতে তখন আমি ঠিকেই তোমার কষ্টগুলি অনূভব করতাম, কিন্তুু তোমাকে কখনই বুঝতে দিতাম না।
.
তুমি বলেছিলে জান দেখিও একদিন তোমার ভাল চাকুরী হয়ে ধুম ধাম করেই আমাদের বিয়ে হয়ে যাবে, আমাদের অভাব একদমেই থাকবে না।  সুখি হয়ে আমি তোমার মাঝেই থাকবো সারাটি জীবন,  তুমি একদিন নিজের পায়ে দাড়িয়ে আমার হাতটি ধরে নিবে।
.
আমি বলেছিলাম অদ্ভুত সব জিনিস, সত্য ভালবাসার স্বপ্ন কখনই বাস্তবে পরিণত হয় না.........  আজ তোমাকে আমি জোৎনা এনে দিতে পারবো না, কিন্তুু যেদিন ঠিকেই জোৎনা এনে দিতে পারবো সেদিন হয়তো তুমি আমার থেকে অনেক দুরে থাকবে।
.
আমি জানি তুমি আমাকে অনেক ভালবেসেছিলে কিন্তুু তোমার অভিমান আর রাগ এর পাত্র হওয়ায় কখনই বুঝতে দাও নি, আজ বুঝি তুমি কেন এমন করেছিল, সত্যিই আজ বুঝতে পারছি তোমার শেষ কথাটির মূল্য......... আমি মারা গেলে বুঝবে কতটা ভালবাসেছিলাম তোমাকে।
.
তোমার বড়ই ইচ্ছে ছিল বিয়ের প্রথমরজণীতে তুমি আমাকে তোমার একটা পছন্দের নাকফুল পড়িয়ে দিবে, আর দু নয়ন দিয়ে চেয়ে চেয়ে বলবে......  দেখো আজ সত্যি তোমার পাশে আমি, আমাদের স্বপ্নগুলি আজ পূরন হয়ে গিয়েছে,  আমার আর এর থেকে বেশি কিছু চাওয়া নেই।
.
সত্যি আজ আমি বইতে পারছি না....!!
.
তোমার ইচ্ছের নাকফুলটা অনেক কষ্ট করে তৈরী করে নিয়েছিলাম তোমায় পড়াবো বলে,  সে ইচ্ছে টুকু পূরন করতে দিলে না আমায়।
.
তোমার মত সার্থপর কেউ নেই, তুমি আমার থেকে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলা, একটি বারেও আমাকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করলা না ।  আসলেই তুমি একটা মিথ্যুক আর সার্থপর মানুষ।
.
............ আমি আমার ওয়াদা পালন করার যথার্থ চেষ্টা করে সফলতায় ফিরে আসলাম, আর তুমি সেই সময়েই আমার বুক ছিদ্র করে পরপারে চলে গেলা...!!
.
জানি না এভাবে আর কতদিন তোমার কষ্টের অভিমানের বোজা বহন করতে হবে,  আজও আমি তোমার ফিরে আসার অপক্ষায় রয়ে আছি____ শুধু একবার স্বপ্নে ফিরে এসে তোমার নাকফুলটা নিয়ে যাও।
.
কারন এটা তোমার ভালবাসার চেয়ে আমাকে প্রতিদিন বেশি কষ্ট দেয়..............!!!
.
#নষ্ট

Advertisement

Post a Comment

 
Top