Unknown Unknown Author
Title: বে খেয়ালী মন (কবিতা)
Author: Unknown
Rating 5 of 5 Des:
বে খেয়ালী মন . ___ সাইদুর রহমান সিদ্দিক . আজ আমার মন শুধু কাঁদে তোর জন্য একা একা তুমিও কি তেমন করে কাঁদো আমার মতন করে যখন আমি থাকবো ত...

বে খেয়ালী মন
.
___ সাইদুর রহমান সিদ্দিক
.
আজ আমার মন শুধু কাঁদে তোর জন্য একা একা
তুমিও কি তেমন করে কাঁদো আমার মতন করে
যখন আমি থাকবো তোমার অন্তরে হয়তো সেদিন
পাবে না মোর একটু পলক হৃদয়ের কোনে দেখা।
.
তোমায় নিয়ে স্বপ্ন দেখা আর তোমাকে কাছে পেতে চাই
আমি আছি তোমার মনে চিরন্তন সত্য এটা আমার ধর্ম
কেন জানি আমার বে খেয়ালী মন তোমাকে বারবার
কাছে টানে আর তুমি মোরে দেখো শুধু চিমটি মাখা ছাঁই।
.
হৃদয় কোণায় আর চোঁখের দু ফোঁটা জলের মাঝে তুমি
সারাক্ষণ আমার সাথে তেমন করে চুপটি করে কথা বলো
তবুও সেই ভাবনায় আমি বে খেয়ালী মনে তোমার ছবি
একে যাই আর তোমায় নিয়ে তেমন করে ভাবে যাই আমি।
.
তুমি আমার হাজার প্রদিপের আলোর পরশের মত সুন্দর
এটা আমার বে খেয়ালী মন সারাটি সময় জুড়ে বলে দেয়
তুমি আমার কল্পনার পাত্র ছিলে একদিন হয়তো এখনও
আছো সেটা ভাল করেই জানে মোর ছোট আবেগী অন্তর।
.
হাজার দামী আমার কাছে তোমার সেই মৃদুমুগ্ধকর হাসি
তোমার মনের ছবি আমি আমার মনে খুজে পাই সব খানে
তাই আমি বারটা মাস তেমন করে আমার বে খেয়ালী মন দিয়ে তোমায় আপনের মত আগের মতই তেমন ভালবাসি।।

Advertisement

Post a Comment

 
Top