Unknown Unknown Author
Title: তিস্তা (কবিতা)
Author: Unknown
Rating 5 of 5 Des:
তিস্তা _______________________ সাইদুর রহমান সিদ্দিক . তিস্তা তোমার প্রতিধ্বনি আজ সবার কানে বাজে, অলস দুপুড়ে কিংবা রাতে হয়তো নিভু নিভু...

তিস্তা
_______________________
সাইদুর রহমান সিদ্দিক
.
তিস্তা তোমার প্রতিধ্বনি আজ সবার কানে বাজে,
অলস দুপুড়ে কিংবা রাতে হয়তো নিভু নিভু সাঁঝে।
.
কেউ বা হাসে কেউ বা কাঁদে তোমারি খেলায়,
হাসি কাঁন্না সবার মাঝে রয় সব ক'টি বেলায়।।
.
তোমার সৃতি সবার মনে বিস্তার করে সারাক্ষণ,
তবুও কেউ পায়নি বুঝিতে তোমার ঐ কঠিন মন।
.
তিস্তা তুমি নদী কুলের বহমান এক মাতৃনদীর নিদর্শন,
তোমায় দেখে ভরে উঠে ঐ পথিকেরেই মন।।
.
হাজার লোকের করিয়েছো তুমি সর্বগ্রাস চিরদিনের জন্য,
অতঃপর তবুও কেউ হয়েছে তোমার প্রেমে ধন্য।
.
তোমার ঢেউয়ের কলরবের সুরে কেউ হয়ে যায় মুগ্ধ,
সেই ঢেউয়েরেই সাথে কেউ আবার করে মহাযুদ্ধ।।
.
তোমার পরিবর্তনে এসে যায় অনেকের মুখে হাসি,
সেই সময়ে বেজে উঠে আবার নবীন রাখালের বাশিঁ।
.
নদীর বুকে চর জেগেছে যে আজ খুশির নেই সিমানা,
সবার খুশিতে সবাই খুশি আজ অনেকেরেই তা জানা।।
.
আবার উত্তালের সময় এসেছে নদীর বুকে নেই চর,
আগের মত করেই মাঝি নৌকায় লোকের পারাপার।
.
কাঁন্না নিকটবর্তী হয়েছে আজ সব মানুষের কানে,
তিস্তা যে এক ভয়াল নদী সবাই তাহা জানে।।
.
তোমার কথা আর লিখিতে পারিব না ও নদী তিস্তা,
তোমর স্বু-নামে বদ-নামে ফুড়াবে কাগজের দিস্তা।।
লেখাঃ ২০/০৭/১৫ খ্রিঃ
[তিস্তা নদীর কিনারায় একাকী বসে ]

Advertisement

Post a Comment

 
Top