Unknown Unknown Author
Title: দুলাভাই আমারে বেহুশ করে সব করেছে
Author: Unknown
Rating 5 of 5 Des:
সব খবর কয়েক বছর আগে নতুন বিয়ে হওয়া বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল এক কিশোরী। মেয়েটিকে দুলাভাই কয়েকদিন বেড়িয়ে যেতে বলে। এরপর দুলাভা...

সব খবর

কয়েক বছর আগে নতুন বিয়ে হওয়া বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল এক কিশোরী। মেয়েটিকে দুলাভাই কয়েকদিন বেড়িয়ে যেতে বলে। এরপর দুলাভাইয়ের বাসায় থেকে যায় মেয়েটি।

কিন্তু ক’দিন পরই তাকে বিয়ের প্রস্তাব দেন দুলাভাই। মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে, তাদের দু’বোনের ওপরই অত্যাচার শুরু হয়।

‘এরপর একদিন খাবারের সঙ্গে কিছু ট্যবলেট একটা মিশায়ে আমারে রাত্তিরে ওপার দিয়া আসে। আমারে যখন ওপারে নিয়া যায়, আমি হুশে ছিলাম না।’

এভাবেই নিজের দুর্দশার বর্ণনা দেয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী জেলার এক কিশোরী। খবর বিবিসির।

বাংলাদেশ থেকে প্রতিবছর বহু তরুণী ও কিশোরী পাচারের শিকার হন। এদের অনেককেই উদ্ধার করা যায় না।

আন্তর্জাতিক মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে, বিবিসিকে সেই মেয়েটি জানান, যিনি পাঁচ বছর আগে পাচার হয়ে গিয়েছিলেন। সেই কিশোরী এখন তরুণী।

ভারতে এক বছর কাটানোর পর নানা আইনি প্রক্রিয়া পেরিয়ে তিনি দেশে ফিরে আসেন।

কিন্তু দেশে আসার পর দেখলেন, তাকে স্বাভাবিকভাবে মেনে নেয়নি তার পরিবার।

তিনি বলেন, ‘বাবা সবাইরে বলছিল, আমি মারা গেছি। আমি মারা গেছি, আর বোনরে কী করছি, সেই জবাব চায় তারা আমার কাছে। এখনো আমারে তারা আপন করে নেয়নি।’

‘ধরতে গেলে এখনও আমি তাদের কাছে অপরাধী। তারা চায় না আমি তাদের কাছে থাকি বা ফিরে যাই। কিন্তু আমার কি দোষ ছিল? কি অপরাধ করছিলাম আমি?’

কান্নাজড়িত কণ্ঠে মেয়েটি এমন প্রশ্ন রাখেন।

ভারত থেকে ফিরে মেয়েটির আশ্রয় হয় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে। সেখানে কাজ শিখে এখন মেয়েটি স্বাবলম্বী। বিয়ে করেছে। স্বামী তার জীবনের ইতিহাস জেনে, মানসিক শক্তি যোগায় তাকে।

তিনি বলেন, ‘আমি তার কাছে কিছু গোপন করিনি। সে সব জানে, কিন্তু সে বলে মানুষের জীবনে অনেক কিছুই ঘটতে পারে।’ এখন আমি ভালো আছি, মেয়েটি বলছিল।

দেশের মধ্যে কতসংখ্যক নারী পাচার হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যায় না।

তবে জাতিসংঘের এক পরিসংখ্যানে বিশ্বের ৩৪ শতাংশ নারী নিজ দেশেই পাচার হয়। আর ৩৭ শতাংশ আন্তঃ-সীমান্ত পাচারের শিকার।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হিসেব অনুযায়ী ১৮টি রুট দিয়ে বছরে ২০ হাজার বাংলাদেশি নারী ও শিশু ভারতে পাচার হয়।

অন্যদিকে, সেভ দ্য চিলড্রেনের ২০১৪ সালের এক রিপোর্ট অনুযায়ী পূর্ববর্তী ৫ বছরে বাংলাদেশের ৫ লাখ নারী বিদেশে পাচার হয়েছে।

যাদের গন্তব্য ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ।

সৌজন্যেঃ যুগান্তর

Advertisement

Post a Comment

 
Top