Unknown Unknown Author
Title: ফের যেভাবে হতে পারে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ
Author: Unknown
Rating 5 of 5 Des:
স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো পাকিস্তান ক্রিকেট দলের। সিরিজের সূচিসহ সবকিছু প্রায় চূড়ান্ত হলেও হঠাৎ করে...

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো পাকিস্তান ক্রিকেট দলের। সিরিজের সূচিসহ সবকিছু প্রায় চূড়ান্ত হলেও হঠাৎ করেই বাংলাদেশ সফরে দল পাঠাতে অস্বীকৃতি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজ বাতিল হয়নি, শুধু স্থগিত হয়েছে বলে জানা গেলেও পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান এক বাক্যে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সফরে আসবে না পাকিস্তান।

তবে এর সাথে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

৩০ জুলাই (রোববার) বোর্ডের এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় ও সিদ্ধান্ত নিয়ে কথা বলেন শাহরিয়ার খান। সেখানেই বাংলাদেশ সফর সম্পর্কে কথা বলেছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আমাদের দল পাঠাবো না। সফরে গেলে এটা আমাদের তৃতীয় সফর হতো। কিন্তু তারা এখানে না আসলে সেটা আর হচ্ছে না।’

২০১১-১২ মৌসুম ও ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসার পরিপ্রেক্ষিতে চলতি বছর বাংলাদেশকে পাকিস্তান সফরে যেতে আহবান জানিয়েছিলো পিসিবি। তবে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান সফরে অনীহা প্রকাশ করে বিসিবি। বাংলাদেশ শেষবার ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফর করে। এরপর আর পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ।

Advertisement

Post a Comment

 
Top