স্পোর্টস ডেস্ক: অনেক নয়-ছয়ের পর অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএ-র কাছে হার মানলো ক্রিকেট অস্ট্রেলিয়া। আপাতত বেতন-ভাতা সংক্রান্ত নতুন কোনো মডেল প্রণয়ন হচ্ছে না; বজায় থাকছে পুরনো মডেলই। অবশেষে বাংলাদেশ সফর নিশ্চিত অস্ট্রেলিয়ার!
সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এবং এসিএর মুখপাত্র অ্যালিস্টার নিকলসনকে
সমঝোতার ভিত্তিতে নতুন পে মডেল তৈরি করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। শীঘ্রই তাই দুই পক্ষের বিরোধ কেটে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে।
এর আগে সিএ’র সাথে দেনা-পাওনা নিয়ে সমস্যা শুরু হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের। তাই বোর্ডের নতুনভাবে চুক্তিতে মত ছিলো না স্মিথ-ওয়ার্নারদের। এতে প্রায় ২৩০ জন পুরুষ ও মহিলা খেলোয়াড় বেকার হয়ে পড়ে।
তবে সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো সিএ ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। অবশেষে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএ-র কাছে হার মেনে নিলো দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া- সিএ। বেতন-ভাতা নিয়ে দুই পক্ষের মধ্যে যে শীতল সম্পর্ক সৃষ্টি হয়েছিল, সেই ইস্যু আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করল সংস্থাটি।
Post a Comment