স্পোর্টস ডেস্ক, সব নিউজ: তিনি ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের ভক্ত! তবে ‘গুরু’ যা করতে পারেননি, সেটাই ‘শিষ্য’ করে দেখালেন বাইশগজে। ইনি প্রোলু রবীন্দ্র। যেকোনও ফর্ম্যাটের পেশাদারি ক্রিকেটে আপাতত দ্রুততম শতরানের মালিক আপাতত ইনিই। কর্ণাটকের রাজ্য ক্রিকেটের একটি ম্যাচে ২৯ বলে অবাক শতরান করে দেখালেন তিনি।
কর্ণাটকের রাজ্য ক্রিকেটের ম্যাচে
গ্রুপ-ওয়ান ম্যাচে জিমখানার মুখোমুখি হয়েছিল জয়দুর ক্লাব। প্রোলু খেলছিলেন জিমখানা-র হয়ে। প্রথমে ব্যাটে করতে নেমে ২৯ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে চমকে দেন তিনি। মোট ৫৮ বলের মোকাবিলা করেছিলেন তিনি। তার মধ্যেই ৪৪টা বাউন্ডারি ও ১৩টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। ৫৮ বলে করে যান ২৫৪।
প্রোলুর ইনিংসেই ভর করে ৯ উইকেট হারিয়ে ৪০৩ রান করে জিমখানা। জবাবে ব্যাট করতে নেমে জয়দুর ক্লাব অলআউট হয়ে যায় মাত্র ২২৯ রানে। আপাতত আইপিএল-কেই পাখির চোখ করছেন প্রোলু রবীন্দ্র। আগামী মরশুমে কোনও আইপিএল দলে খেলে নিজের জাত চেনাতে চান তিনি। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক এবি ডিভিলিয়ার্স। ২০১৫ সালে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান।
Post a Comment