Unknown Unknown Author
Title: এ কেমন সাপ, দুধের মতো সাদা!
Author: Unknown
Rating 5 of 5 Des:
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি জঙ্গল থেকে পাওয়া যায় স্লটি গ্রে প্রজাতির একটি সাদা সাপ। ছবি : সংগৃহীত সচরাচর এমন সাপ দেখা যায় না। সারা শরীর...


অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি জঙ্গল থেকে পাওয়া যায় স্লটি গ্রে প্রজাতির একটি সাদা সাপ। ছবি : সংগৃহীত

সচরাচর এমন সাপ দেখা যায় না। সারা শরীর দুধের মতো ধবধবে সাদা। আর কুচকুচে কালো একজোড়া চোখ। সাধারণত গাঢ় বাদামি রঙের হয় স্লটি গ্রে নামে এই সাপ। বিশেষজ্ঞরা বলছেন, জিনের (জীবের বৈশিষ্ট্যের ধারক) অদ্ভুত পরিবর্তনের ফলেই সাপটির এমন রং। 

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি জঙ্গল থেকে পাওয়া যায় সাপটি। একটি কুকুরের হাত থেকে সেটিকে উদ্ধার করেন এক ব্যক্তি। পরে সাপটি স্থানীয় বন্যপ্রাণীর পার্কে রেখে দেওয়া হয়। 

স্লটি গ্রে প্রজাতির সাপ বিষধর নয় বলে জানায় পার্ক কর্তৃপক্ষ। সেটি প্রদর্শনীর জন্য রেখে দেওয়া হয়েছে। 

পরে পার্ক কর্তৃপক্ষ সাপটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করে। সেখানে বলা হয়, সাপটির শরীরে স্বাভাবিক রঙের অভাবই সেটির রং সাদা হওয়ার কারণ। 

বিশেষজ্ঞরা জানান, সাপটি এত দিন বেঁচে আছে, সেটা আশ্চর্যের বিষয়। কারণ, শরীরে স্বাভাবিক রঙের অভাবের ফলে সেটি ছদ্মবেশ নিতে পারে না। ফলে সহজেই পরিণত হতে পারত আক্রমণকারীদের শিকারে। 

Advertisement

Post a Comment

 
Top