Unknown Unknown Author
Title: আকর্ষণীয় চাকরি মিল্ক ভিটায়, সর্বনিম্ন ২২ হাজার বেতন
Author: Unknown
Rating 5 of 5 Des:
আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা। আট পদে মোট ২৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ স...

আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা। আট পদে মোট ২৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সমবায় ইউনিয়ন লিমিটেড নামের এই প্রতিষ্ঠান।
ব্যবস্থাপক (বিপণন) পদে তিনজন, উপব্যবস্থাপক (বিপণন) তিনজন, উপব্যবস্থাপক (সিভিল) একজন, সিনিয়র অফিসার (রক্ষণাবেক্ষণ) ১০ জন, সিনিয়র অফিসার (সিএসই) একজন, সিনিয়র অফিসার (আর্কিটেকচার) একজন, সিনিয়র অফিসার (পশু প্রজনন) চারজন ও সিনিয়র অফিসার (পশু পুষ্টি) পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন
ব্যবস্থাপক (বিপণন) পদে ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা, উপব্যবস্থাপকরা ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা এবং সিনিয়র অফিসাররা পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এ ড়াছা অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে চাওয়া সব সনদপত্রসহ আবেদনপত্র কুরিয়ার সার্ভিস/ডাকযোগে/সরিসরি তেজগাঁও প্রধান কার্যালয়ে পাঠাতে হবে। ঠিকানা-দুগ্ধ ভবন, ১৮৯-১৪০ তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮
আবেদনের শেষ তারিখ
৩০ আগস্ট, ২০১৭-এর মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

Advertisement

Post a Comment

 
Top