সবার মত আমারও অনেক স্বপ্ন ছিল, আশে-পাশের সবার পরিবারে দৃশ্য দেখে অনেক মজাই লাগতো আমার। যখন আমার দু নয়নে ভবিৎষতের দিকে তাকিয়ে থাকতাম, তখন আমার গা টা একটু ঝিম ঝিম করে মজাই লাগতো,ওহ্ আমারও একদিন এমন আনন্দ হবে, আমিও সবার সাথে অনেক মজা করবো, যেমন করে আমার প্রতিবেশিরা ।
.
আমারও তো সুখের সংসার, দুটি ছেলে আর একটি মেয়ে নিয়ে বোধ হয় অনেক আনন্দই হবে। আমার ঘরে নাতী নাতনী দিয়ে আলোকিত একটি প্রতিধ্বনিত রুম হয়ে যাবে। তখন আমি পান চিবানী দিবো আর তাদেরকে নিয়ে স্বপ্নপুরীর গল্পগুজব শুনিয়ে দিন রাত কাটিয়ে দিবো।
.
অনেক কষ্ট করে মানুষ করেছিলাম ছেলে দুটিকে আর একটি মেয়েকে, ওদের পড়া লেখার পিছনে কত খরচ হয়েছে সেগুলি কখনও হিসেব করে রাখিনি, প্রত্যেক বাবা মায়েরাই কিন্তুু হিসেব করে রাখে না। ওদের মুখে একটু হাসি দেখলে আমার কষ্টের জীবন টা একদম শীতল হয়ে যায়।
.
ওদের বাবা মারা যাওয়ার পর আমাকে বাড়ী থেকে জোর করো বিয়ে দিতে চেয়েছিল আমার ভবিৎষত এর দিকে তাকিয়ে, কিন্তুু আমি তা রাজি হইনি। তখন আমি সবাইকে বলেছিলাম, আমার ভবিৎষত তো ওরাই,আর আমার কিসের দুঃখরে............. আমার তো তিন তিনটা বড় অবলম্বন তৈরী হচ্ছে।
.
দেখতে দেখতে অনেক বছর কাটতে লাগলো, ওরা সবাই অনেক বড় হতে চলছে, এখন ওদের সুখের দিন শুরু হতে চলছে সাথে আমারও, ওদের সুখের মাঝেই তো আমার সব কিছু। আমি বড় সুখি আজ আমি আমার স্বপ্ন আকাশ ছুঁয়ে ওদেরকে আলোর পথে এনে দিয়েছি।
.
বড় ছেলেটা আর মেয়েটার ইতিমধ্য বিয়ে হয়ে গিয়েছে, তারা বেশ আনন্দেই সব সময় আছে। ওদের সংসার নিয়েও আমার ছিল অনেক স্বপ্ন। আজ চারদিক শুধু আলোয় আলোকিত, ঝর্ণার ধারার মত আমার সুখের ধারাও বেশ সচল।
.
দেখতে দেখতে মোঝো ছেলেটারও বিয়ে হয়ে গিয়েছে, সবাই অনেক বড় বড় জব করে, সবাই অনেক বড় শিক্ষিত। আমার সেদিনের স্বপ্নগুলি একটিও বিফলে যাইনি বটে.......
.
যখন আমার অতীত প্রজন্মের সংসারগুলি সুখে ভাসতো তখন আমিও তাদের দেখাদেখি এমন ভবিৎষত নিয়ে ভাবতাম আজ কিন্তুু তার পূর্ণ ফল পেয়ে গিয়েছি।
.
আহ্ অপরুপ আনন্দ আকাশে বাতাসে..........
.
....... কিন্তুু আজ আমি কোথায় আছি সেটা কি আমার ভবিৎষত প্রজন্ম জানে কি না আমার জানা নেই। আমাকে দেখে আমার ভবিৎষত সংসারী মায়েরা কি তেমনেই স্বপ্ন দেখে..?
.
আমার সেটাও জানা নেই, এখানে প্রশ্ন করে কাউরে কাছ থেকে উত্তর পাবো না। জানি আমার সাথে বর্তমান যারা রয়েছে তারা সবাই একদির আমার মত স্বপ্ন দেখে এসেছিল।
.
কেউ সেই অতীতের দিনে এমন খারাপ স্বপ্ন দেখে নি...! কেউ ভাবতেই পারে নি তাদের এই বয়সে একটি বৃদ্ধ্যাশ্রম এ অবস্থান হবে।
.
......... আজ এই সময়ে আমার ছেলে ও মেয়েদের জন্য মন কাঁদে না, আজ আমার মন কাঁদে স্বপ্নটার অর্ধেকে কেন সমাপ্তি হয়ে গেল...!!!
.
আমি কেন কিছু স্বপ্ন আজ দেখার সৌভাগ্য বরণ করতে পারছি না, কি অপরাধে এমন হয়ে গেল সেটিও বুঝতে পারছি না। আজ মনুষ্তের খেলায় আমি সবার কাছে একটি বড়ই নিষ্টুর পাত্র হয়ে দাড়িয়ে আছি ।
.
আজ আমার বৃদ্ধ্যাশ্রম থেকে শেষ ইচ্ছে বলতে কিছুই নেই, প্রত্যেকটা মা যেমন সন্তানদের জন্য দোয়া করে তেমন করে আমিও তাদের জন্য শুধু দোয়া করবো। ওরা যেন সব সময় ভাল থাকে। আমার জন্য ওদের মন কেঁদে উঠুক বা না উঠুক আমার অসুবিধে নেই......... আমি এই আশা করি যেন তাদের জন্য আমার মৃর্তুর আগ পর্যন্ত তাদের জন্য দোয়া আল্লাহ তায়ালা কবুল করে নেন।
.
তবুও কাটুক না আমার সেই স্বপ্নগুলি বৃদ্ধ্যাশ্রমের জানালার গ্রিল ধরে......
.
............ আমার শেষ ইচ্ছে ব্যক্ত করার কোন মানুষ নেই,মহান আল্লাহ তায়ালার কাছে আর একটি শেষ ইচ্ছে পোষন করতে চাই........ তিনি যেন আমার মৃর্তুর পরে আমার ছেলে-মেয়েদের কে মা বলে ডাক দেওয়ার তৌফিক দান করেন।।
.
#নষ্ট
Home
»
»Unlabelled
» বৃদ্ধাশ্রমের মা (গল্প)
Advertisement
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment